,

ফের বাংলাদেশে যাত্রাবিরতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

news-image

কূটনৈতিক প্রতিবেদক : কম্বোডিয়া থেকে ফেরার পথেও বাংলাদেশে যাত্রাবিরতি করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তাকে বহনকারী পাকিস্তানের উড়োজাহাজে জ্বালানি সংগ্রহের প্রয়োজনে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামছেন তিনি।

আজ রোববার দুপুরের পর স্পেশাল ফ্লাইটে রি-ফুয়েলিংকালে নামবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির চট্টগ্রামে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গ দেওয়ার সম্ভাবনা কম রয়েছে।

এর আগে গত বুধবার আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছিলেন বিলওয়াল ভুট্টো। ওইদিন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন তিনি।

বিমানবন্দরে বিলওয়ালকে স্বাগত জানান সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী বৃহত্তর চট্টগ্রামের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ। এ সময় তারা একে অপরকে বই উপহার দেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড