,

রাজধানীতে গণপরিবহনের অনিয়ম রোধে বিভিন্ন সড়কে ম্যাজিস্ট্রেট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অতিরিক্ত বাস ভাড়া আদায়, নতুন ভাড়ার নামে বেশি টাকা আদায় এবং ওয়েবিলের নামে যাত্রীদের পকেট কাটা রোধে রোববার সকাল থেকে বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ৭ ম্যাজিস্ট্রেট।

গতকাল শনিবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) ভবনে সংবাদ সম্মেলনে সড়ক সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী এ সিদ্ধান্তের কথা জানান।

ন্যায্য ভাড়া কার্যকর করতে আপনারা কখনোই পারেন না এমন প্রশ্নে তিনি বলেন, ভাড়া বাড়ানোর পরই কিন্তু মনিটরিং শুরু হয়। গতবারও ভাড়া বাড়ানোর পর বিআরটিএ’র ম্যাজিস্ট্রেটরা রাস্তায় ছিলেন।

এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মাদ মজুমদার দাবি করেন অতিরিক্ত ভাড়া রোধে তাদের সাতজন ম্যাজিস্ট্রেট সব সময় রাস্তায় থাকেন। তারা সপ্তাহের ছয়দিন সড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাজ করছেন।

ওয়েবিলকে অবৈধ জিনিস আখ্যা দিয়ে তিনি বলেন, ম্যাজিস্ট্রেটরা এ ধরনের অনিয়ম দেখতে পেলে তাদের আইনের আওতায় আনেন। জেলা প্রশাসনকে অনুরোধ করবো, তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তারা যেন ভাড়া মনিটর করেন। যাতে কেউ বাড়তি ভাড়া আদায় করতে না পারেন।

অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, আমাদের সব মিলিয়ে ব্যয় ৭০ শতাংশ বাড়লেও জনগণের কথা মাথায় নিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছি। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে। মালিক সমিতিও কঠোর আছে এ বিষয়ে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি