,

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি শহরে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

ডেটনের ঠিক উত্তরে ওহাইওর ছোট্ট একটি শহরে গোলাগুলির ঘটনাটি ঘটে শুক্রবার। শনিবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাটলার শহরের পুলিশ প্রধান জন পোর্টার সন্দেহভাজন স্টিফেন মার্লোকে অতিউৎসাহী এবং সশস্ত্র ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। ঘটনার পর থেকে সন্দেহভাজন ওই হামলাকারী পলাতক।

এফবিআই বলছে যে তার কেনটাকি, ইন্ডিয়ানাপলিস এবং শিকাগোতে যাতায়াত রয়েছে। এসব শহরের যে কোনো একটিতে পালিয়ে থাকতে পারে।

তবে আর হামলার শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। ওই শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ওহাইও অঙ্গরাজ্যের ওই শহরটিতে আট হাজার লোকের বসবাস।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির