,

ভারতের উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়

news-image

অন্তর্জাতিক ডেস্ক : ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রতিপক্ষ মার্গারেট আলভাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে উপরাষ্ট্রপতির আসনে বসলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মোট ভোটের ৭০ শতাংশ পেয়ে জয়ী হয়েছেন জগদীপ। উপরাষ্ট্রপতি পদে আসীন হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট। কিন্তু গতকাল শনিবার ভোট গণনা শেষে দেখা যায়, জগদীপ ধনকড় পেয়েছেন ৫২৮টি ভোট।

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়ার কথা ৭৮০ জন সাংসদের। বর্তমানে রাজ্যসভায় ৮টি আসন খালি। এছাড়াও ঘোষণা অনুযায়ী, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি তৃণমূলের ৩৪ জন সংসদ সদস্য।

যদিও নিষেধ করা সত্ত্বেও ভোট দিয়েছেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। পরিসংখ্যান বলছে, মোট ৭২৫ জন সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে অংশ নিয়েছেন।

এরইমধ্যে দেশের নবনির্বাচিত উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির অন্য নেতারা।

বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ আগস্ট। নতুন উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনকড় শপথ নেবেন ১১ আগস্ট। খবর: এনডিটিভি

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী