,

পদ্মা সেতুতে ৪১ দিনে ১০০ কোটির বেশি টোল আদায়

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু খুলে দেওয়ার ৪১ দিনে ১০০ কোটির বেশি টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে দুই প্রান্তের টোল প্লাজা (মাওয়া ও জাজিরা) দিয়ে প্রায় আট লাখ যানবাহন পারাপার হয়েছে।

আজ রোববার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গত ৪১ দিনে পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়, গত শুক্রবার পর্যন্ত পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছিল ৯৯ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা এবং যানবাহন পার হয়েছিল ৭ লাখ ৪৫ হাজার ৩৪৯টি।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দায়িত্বে থাকা নির্বাহী প্রকোশলী জানান, শনিবার পর্যন্ত দুই টোল প্লাজা থেকে মোট ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে যানবাহন পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫টি।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুলাই সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড