,

ক্রোয়েশিয়ায় বাস উল্টে পোল্যান্ডের ১২ তীর্থযাত্রী নিহত

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় একটি বাস উল্টে পোল্যান্ডের ১২ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩২ জন। তাদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ শনিবার জাগরেবের উত্তর-পূর্বাঞ্চলের জারেক বিসাস্কি ও পোডভোরেকগামী সড়ক থেকে ছিটকে পড়ে এ ঘটনা ঘটে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হতাহতরা বসনিয়ার একটি ক্যাথলিক উপসনালয় মেদজুগোর্জে যাচ্ছিল। পথে স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা সবাই প্রাপ্ত বয়স্ক ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাভোর বোজিনোভিচ বলেন, ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আরেকজন গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।

এদিকে দুর্ঘটনা কীভাবে ঘটলো সে বিষয়ে এখনও স্পষ্ট নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ অনুসন্ধানের জন্য ওয়ারসোর প্রসিকিউটর অফিসকে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন পোল্যান্ডের বিচারমন্ত্রী ও প্রসিকিউটর জেনারেল। এছাড়া মাইক্রো ব্লগিং সাইট টুইটারে দেওয়া এক পোস্টে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না