,

তেলের পর বাড়ল বাসের ভাড়া

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার বাসভাড়া বাড়ানো হলো। মহানগর এলাকায় বাস ভাড়া ৩৫ পয়সা বেড়ে ২ টাকা ৫০ পয়সা, দূরপাল্লায় ৪০ পয়সা বেড়ে ২ টাকা ২০ পয়সা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকাই থাকছে। মিনিবাসে সর্বনিম্ন ভাড়া থাকছে ৮ টাকা।

আগামীকাল রোববার থেকে নতুন ভাড়া কার্যকর হবে। দূরপাল্লায় বাসভাড়া বেড়েছে ২২ শতাংশ আর মহানগরীতে বেড়েছে ১৬ শতাংশ।

এর আগে আজ শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে বাসভাড়া সমন্বয় করতে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে বৈঠক। পরে এ বিষয়ে ব্রিফ করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, সচিব এ টি এম কামরুল ইসলাম তাং, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, পরিবহন মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শ্রমিক নেতারা।

শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির