,

টাঙ্গাইলে দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেল সেতুর প্রকৌশলী নিহত

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকার গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেল সেতুর সাইট সিভিল ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মঈন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আব্দুল মঈন (৩৫) নরসিংদী জেলার পলাশ উপজেলার চর সিন্দুর এলাকার। তিনি নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুতে সাইট সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই শফিকুর রহমান জানান, ওই প্রকৌশলী মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রকৌশলীর মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড