,

প্রবাসে থাকাকালে রুমমেটের স্ত্রীর সঙ্গে ‘সুসম্পর্ক’, দেশে ফিরে ‘ধর্ষণ’

news-image

রাজবাড়ী প্রতিনিধি : সৌদি আরবে থাকাকালে রুমমেটের স্ত্রীর (২৪) সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন সবুজ পাঠান (২৯)। ওই সম্পর্কের জেরে দেশে ফিরে রুমমেটের স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ অভিযোগে আজ শুক্রবার সকালে ধর্ষণের শিকার ওই নারী সবুজের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।

সবুজ সদর উপজেলার দাদশী ইউনিয়নের বাসিন্দা। সৌদিতে থাকা সবুজ সম্প্রতি দেশে ফিরেছেন।

ভুক্তভোগী অভিযোগ করেন, ২০ জুলাই রাত ১০টার দিকে সবুজ পাঠান তাদের বাড়িতে আসেন। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তাকে ধর্ষণ করেন। ওই সময় তার শিশু ছেলের ঘুম ভেঙে গেলে সে চিৎকার শুরু করে। এতে স্বজনরাসহ প্রতিবেশীরা এগিয়ে এলে সবুজ পাঠান কৌশলে পালিয়ে যান। পরে স্বামীসহ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন তিনি।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। একই সঙ্গে আসামি সবুজ পাঠানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির