,

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ১১ জন বিচারপতির শ্রদ্ধা

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১১ জন বিচারপতি।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত ১১ জন বিচারপতি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে বন্তব্য লিখে স্বাক্ষর করেন বিচারপতিগণ।

এ সময় বিচারপতি মো: শওকত আলী, মো: আতাবুল্লাহ, বিশ্বজিত দেবনাথ, মো: আমিনুল ইসলাম, মো: আলী রেজা, মো: বজলুর রহমান, কে.এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো: বশির উল্লাহ, এস.এম মাসুদ হোসেন দোলন ও কে.এম রবিউল হাসান উপস্থিত ছিলেন।

এর আগে বিচারপতিগণ গোপালগঞ্জে পৌঁছালে সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে ও জেলা প্রশাসক সাহিদা সুলতানা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির