,

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন অঙ্গরাজ্যে মাঙ্কিপক্স সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। বিবিসি ও এবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বাইডেন প্রশাসনের তরফে বলা হয়েছে, ভ্যাকসিন, চিকিৎসা ও সংশ্লিষ্ট কার্যক্রম ত্বরান্বিত করতে এ ব্যবস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্স সংক্রমণে গোটা বিশ্বে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত জানা গেলো।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত সেখানে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে ৬ হাজার ৬০০ জনের।

সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে নিউইয়র্কে। এই অঙ্গরাজ্যটির সরকার গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করে। এরপর সংক্রমণের দিক থেকে রয়েছে ক্যালিফোর্নিয়া ও ইলিনিয়স অঙ্গরাজ্য।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এ পর্যন্ত ২৬ হাজার মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে।

করোনা মহামারির জন্য ২০২০ সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল যুক্তরাষ্ট্রে। এর আগে, ২০১৭ সালে জিকা ভাইরাসের জন্য জারি করা হয় জরুরি অবস্থা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড