,

প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতকে তামাশা হিসেবে দেখেছে বিএনপি: বাণিজ্যমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতকে বিএনপি তামাশা হিসেবে দেখেছে। সেক্ষেত্রে বিএনপি ধন্যবাদ দিয়ে বলতে পারত, তাদের এখন চা খাওয়ার সময় নেই। তারা আছে রাজপথে।’

আজ বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে নিজ বাসভবন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আন্দোলন যে কোনো দলের গণতান্ত্রিক অধিকার। তবে বিএনপি যে আন্দোলন করছে তা যেন সহিংসতায় রূপ না নেয়। সরকারের একটিই কথা- বিএনপির আন্দোলন যেন ধ্বংসাত্মক না হয়, মানুষের সম্পদ ও প্রাণহানি না ঘটে। ঢিল ছোড়া, পুলিশকে উত্ত্যক্ত করা, আক্রমণ করা বিএনপির গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। বিএনপি ধ্বংসাত্মক আন্দোলন পরিহার করে শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার স্বাগত জানাবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সরকার ১ কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী সহায়তা করছে। এই কার্ডে কোনো অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে।’

টিপু মুনশি বলেন, ‘পৃথিবীজুড়ে জিনিসপত্রের দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর আহ্বান ছিল সবাইকে সাশ্রয়ী হওয়ার। অচিরেই এই সমস্যা কেটে যাবে।’

শহর থেকে গ্রামগঞ্জে তেল, চিনি, ডালের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমাদের পণ্য আমদানি করতে ডলার খরচ হচ্ছে। তাই ডলারের ওপর চাপ পড়ছে। সেই সঙ্গে ডলারের একটু ক্রাইসিস তো আছেই। আমরা একটু সাশ্রয়ী হই, কম খরচ করি। বৈশ্বিক এই সংকট সকলকে মিলে মোকাবিলা করতে হবে। ’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির