,

তাইওয়ানের চারদিকে চীনের সামরিক মহড়া শুরু

news-image

অনলাইন ডেস্ক : ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের একদিন পরই তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া শুরু করেছে চীন। আজ বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনী গোলাবর্ষণসহ এই মহড়া শুরু করে।

বার্তাসংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সামরিক বাহিনী তাইওয়ানের আশেপাশের সাগরে লাইভ-ফায়ারসহ সামরিক মহড়া শুরু করেছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিও এই তথ্য নিশ্চিত করেছে।

এই মহড়া চলবে আগামী রোববার পর্যন্ত। নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে তাইওয়ানের একটি মানচিত্র অন্তর্ভুক্ত করে সিসিটিভি বলেছে, ‘আজ দুপুর ১২ টা থেকে আগামী ৭ আগস্ট পর্যন্ত পিপলস লিবারেশন আর্মির একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া হচ্ছে।’

এদিকে তাইওয়ানের সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে, চীনের এই সামরিক মহড়া তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ না করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নীতি বজায় রাখবে এবং (চীনের সঙ্গে) বিরোধ না বাড়াতে ও বিরোধ সৃষ্টি না করার মনোভাব নিয়ে এগিয়ে যাবে।’

মূলত ন্যান্সি পেলোসির সফরের প্রধান প্রতিক্রিয়া হিসেবে তাইওয়ানের চারপাশের অবস্থানগুলোতে সামরিক মহড়া চালানোর পরিকল্পনা নেয় বেইজিং।

তাইওয়ান সরকার চীনের এই মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, এই ধরনের মহড়া ‘তাইওয়ানের আঞ্চলিক স্থান আক্রমণ’ এবং ‘তাইওয়ানের আকাশ ও সমুদ্র অবরোধের সমান।’

সংবাদমাধ্যম বলছে, মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল চীন। তা সত্ত্বেও পেলোসি তাইওয়ান গেছেন। চীন এখন তাদের সামরিক শক্তির কিছুটা আভাস যুক্তরাষ্ট্রকে দেখিয়ে প্রতিবাদ জানাতে চাইছে।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী