,

জামিন পেয়েই ভুক্তভোগীকে আবারও ধর্ষণ, বন্ধুদের ভিডিও ধারণ

news-image

অনলাইন ডেস্ক : ধর্ষণের অভিযোগে কারাগারে ছিলেন যুবক। পরে ছাড়া পেয়ে ভুক্তভোগীকে (১৯) আবারও ধর্ষণ করেন তিনি। শুধু তাই নয়, তার বন্ধুরা আবার ধর্ষণের সে দৃশ্য ভিডিও করে রাখেন। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, অভিযুক্ত যুবকের নাম বিবেক প্যাটেল। তার বিরুদ্ধে ভুক্তভোগী অভিযোগ করেন, মাসখানেক আগে বিবেক তাকে ধর্ষণ করেন।

ভুক্তভোগী বলেন, অভিযুক্ত বিবেক তাকে হুমকি দিয়ে বলেছে, তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ তুলে নিতে হবে । সেই সঙ্গে তাঁর বাড়িতে জোর করে ঢুকে তাঁকে ছুরি দেখিয়ে ধর্ষণও করেন তিনি। এ সময় বিবেকের সঙ্গে তার বন্ধুরা ছিলেন। তারা ধর্ষণের ভিডিও করে। এরপর বিবেক বলেন, আগের অভিযোগ না তুললে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

২০২০ সালে যখন বিবেকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়, তখনও ভুক্তভোগী প্রাপ্তবয়স্ক হননি। পরের বছর অর্থাৎ ২০২১ সালে জামিনে মুক্তি পান বিবেক। নতুন ঘটনায় ইতোমধ্যেই গণধর্ষণের মামলা হয়েছে বিবেক ও তার বন্ধুদের নামে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড