,

রাজধানীতে প্রবাস ফেরত নারীর মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান বাগানবাড়ি এলাকার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারীর নাম আফসানা আক্তার মিমি (২৭)।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন জানান, মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আফসানা আক্তার মিমির বাবা শরিফুল ইসলামের কাছ থেকে জানতে পারি সোহেল নামের এক যুবকের সঙ্গে তার প্রেম ছিলো। ফোনে কথাকাটাকাটির একপর্যায়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান শরিফুল। তবুও ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মিমির বাবা শরিফুল ইসলাম জানান, মিমি বেশ কয়েক বছর সৌদি আরবে ছিলো। সেখানে থাকা অবস্থায় সোহেল নামের এক যুবকের সঙ্গে প্রেম হয়। গত তিন মাস আগে মিমি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসে। একমাস আগে তাকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেয়া হয়। এখনও উঠিয়ে দেয়া হয়নি। সেদিন সন্ধ্যার দিকে সোহেল নামের ওই ছেলের সঙ্গে ভিডিও কলে কথা হয়। ফোনে কথাকাটাকাটির একপর্যায়ে তার রুমে গিয়ে গলায় ফাঁস দেয় মিমি। পরে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির