,

ভারতে পাচারকালে ৮০ হাজার মার্কিন ডলার জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে পাচারকালে ৮০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকাল ১১টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের ৮৫ নম্বর পিলারের বাংলাদেশ অংশ থেকে এসব ডলার জব্দ করা হয়। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আজ বিকেল ৪টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ডলারের একটি বড় চালান সীমান্ত পার করা হবে- এমন গোপন তথ্য পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে ফুলবাড়ি সীমান্তে বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে একটি ব্যাগ বহনকারীকে সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়।

এসময় ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগে থাকা আট ব্যান্ডিল ডলার জব্দ করা হয়। পরে গুণে দেখা যায়, আট ব্যান্ডিলে মোট ৮০ হাজার মার্কিন ডলার রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক বলেন, ডলার জব্দেরর ঘটনায় দর্শনা থানায় মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডলারের চালানটি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড