,

সাংবাদিকের ওপর হামলা : তিন জন রিমান্ডে, পাঁচজন কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরাপার্সন আজাদ আহমেদকে মারধরের মামলায় ভিক্টর ট্রেডিং করপোরেশনের কাওছার ভুইয়াসহ তিন আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, অপর ৫ আসামিকে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন- সুমন মিয়া ও মাসুম বিল্লা। কারাগারে যাওয়া ৫ আসামি হলেন- হাফিজ, মহসিন ভূঁইয়া, মাহবুব হোসেন, আসিফ আকবর ও মাকসুদুল্লাহ।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর রূপু কর আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষে আব্দুর রহমান হাওলাদা, শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষে তুহিন হাওলাদার প্রত্যেকের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন আসামির এক দিনের রিমান্ড এবং ৫ আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে রাজধানীর তালতলা এলাকায় ভিক্টর ট্রেডিং করপোরেশনে মেডিক্যালের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির সংবাদ সংগ্রহে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। ক্যামেরা ভাঙচুর ও ফুটেজ ডিলিট করে দেয় হামলাকারীরা। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাওছার ভুঁইয়া ও তার সহযোগীরা এ হামলা চালান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির