,

মেয়েকে কেন হত্যা করেছিলেন, জানালেন বাবা!

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরের পীরগাছা উপজেলায় মেয়েকে হত্যা করে বিদ্যুতের খুঁটির নিচে লাশ পুঁতে রেখে বাবা রফিকুল ইসলাম নিজেই মামলা করেন। মেয়ের অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। গতকাল সোমবার মেয়েকে হত্যার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি দেন তিনি।

জানা গেছে, গত ২৫ জুলাই পীরগাছার তালুক ঈশাদ নয়াটারি গ্রামে বিদ্যুতের খুঁটির নিচে মাটি খুঁড়ে অজ্ঞাত ওই তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম লিপি বেগম (২৫)। তিনি একই উপজেলার অনন্তরাম বড়বাড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

নিহত লিপি ঢাকায় থাকতেন। মাঝে-মধ্যে গ্রামের বাড়িতে আসতেন। ঈদুল আজহার সময় ঢাকা থেকে একেবারে চলে আসেন। এরপর গত ২৫ জুলাই বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে একটি ক্ষেতে থাকা বিদ্যুতের খুঁটির মাটি খুঁড়ে তার পুঁতে রাখা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই তরুণীর বাবা লাশ শনাক্তের পর নিজে বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন।

এরপর রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশের নেতৃত্ব শুরু হয় মামলার তদন্ত। তদন্তের ৭ দিনের মাথায় বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। খুনি আর কেউ নন, জন্মদাতা পিতা রফিকুল ইসলাম নিজেই। সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল আলম পলাশ সোমবার মধ্যরাতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন নিয়ে তার ফেসবুক পেজে আবেগঘন একটি পোস্ট দেন।

এএসপি আশরাফুল আলম পলাশ বলেন, মেয়ের অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে তাকে খুন করে লাশ পুঁতে রাখেন বাবা রফিকুল। মেয়ে বিবাহ বিচ্ছেদের পর অস্বাভাবিক জীবন শুরু করেন। নেশা ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। এ নিয়ে গ্রামে অনেক সালিশ ও বিচার হয়। সর্বশেষ গত ঈদুল আজহায় মেয়ে ঢাকা থেকে বাড়িতে এলে রফিকুল জানতে পারে, মেয়ে অন্তঃসত্ত্বা।

এরপর দিশেহারা হয়ে গত ২২ জুলাই শুক্রবার রাত ১টার দিকে লিপিকে ঘুমন্ত অবস্থায় গলায় পা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেন। তারপর লাশ পুঁতে রাখেন। বিচারক সবকিছু শুনে রফিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির