,

নামাজ পড়ার শর্তে আসামিকে মুক্তি

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : নামাজ পড়া ও মাদক থেকে বিরত থাকাসহ নানা শর্তে দণ্ডপ্রাপ্ত আসামিকে সংশোধনের জন্য মুক্তি দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আজ মঙ্গলবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান এই ব্যতিক্রমী রায় দিয়েছেন।

আদালত উপস্থিত সবার উদ্দেশে বিচারক বলেন, মানুষ অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। বিভিন্ন কারণে অপরাধে জড়িয়ে পড়ে। ছোটখাটো অপরাধ হলে তাকে শাস্তি না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। কারাগারের বাইরে রেখে সাজাপ্রাপ্তদের সংশোধনের সুযোগ দিতে দীর্ঘদিনের পুরোনো আইনটি সচল করা প্রয়োজন। বিশ্বের অনেক দেশে এমন আইন চালু রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৬ আগস্ট শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগরে মারামারির ঘটনা কেন্দ্র অভিযুক্ত নুর মিয়াসহ চারজনকে আসামি করে মাহমুদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণে অভিযুক্ত নুর মিয়ার বিরুদ্ধে দণ্ডবিধি ৩২৫ ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

অভিযুক্ত নুর মিয়ার দুজন নাবালক সন্তান রয়েছে। তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। তাই তাকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের সুযোগ প্রদানের সিদ্ধান্ত নেন আদালত।

‘প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্সের ১৯৬০’ অধীনে নামাজ পড়া, ১০০টি গাছ রোপণ, নতুন করে কোনো অপরাধে জড়িত না হওয়া, মাদক সেবন থেকে বিরত থাকা, শান্তি রক্ষা ও সদাচরণ করা, আদালতের নির্দেশমত হাজির হওয়াসহ নানা শর্তে মুক্তি দেন আদালত। এই শর্তগুলো প্রতিপালনের জন্য জেলা প্রবেশন কর্মকর্তাকে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে আদালতকে জানাবেন।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এস এম আজাদুর রহমান বলেন, আদালতের এমন ব্যতিক্রমী রায় ইতিবাচক উল্লেখ করেছেন উপস্থিত আইনজীবী ও বিচারকরা। প্র্যাকটিস জীবনে তিনি এ ধরনের ব্যতিক্রমী রায় দেখেননি, যা অপরাধী সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুল হোসেন ইকবাল বলেন, ‘সমাজে অপরাধ হ্রাসকল্পে এ ধরনের রায় প্রযোজ্য ক্ষেত্রে দেওয়া উচিত।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড