,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে দুজন নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনার ঘটে। এরা হলেন তারেক (৩০) ও আজাদ (২৭)
পুলিশ ও স্হানীয়রা জানান, বিকেল ৫টার দিকে ইসলামপুর পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির