,

প্রধানমন্ত্রীর দিল্লি সফরে উদ্বোধন হতে পারে রামপাল বিদ্যুৎকেন্দ্র

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে আশাবাদী ঢাকাও।

রোববার (৩১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ আশাবাদের কথা জানান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরের বিষয়ে জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করে দেখবো, কী কী করা যাবে। রামপাল বিদ্যুৎকেন্দ্র ওয়ান অব দ্য উইশলিস্ট (প্রাধান্যের তালিকা) হিসেবে আছে।

আজ (রোববার) ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বরের যেকোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। সফরে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথভাবে এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন।

বাগেরহাটের রামপালে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’ নামে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড