,

অটোরিকশা-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতে বেড়ে ৫

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। শনিবার কালিয়াকৈরের মাকিষবাথান টিএনটি এলাকায় যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে ঘটনাস্থলে চালকসহ দুইজন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার ও উপ-পরিদর্শক (এসআই) রাহাত আকন্দ।

তারা জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈরে থেকে চন্দ্রার উদ্দেশে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাস কালিয়াকৈর-চন্দ্রা সড়কের মাকিষবাথান এলাকার বটতলায় পৌঁছালে বিপরীত দিক আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। বিকট শব্দে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিক অটোরিকশার চালকসহ আরও একজন যাত্রী মারা যান। আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে একজন এবং অপর দুই যাত্রীকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানে একজন মারা যান। অপরজনের অবস্থা গুরুতর হলে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহতরা হলেন- অটোরিকশাচালক টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার শেখ বাড়ি গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), বরগুনা সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুরের কালিয়াকৈরে থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) এবং যশোর জেলার মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড