,

‘আ.লীগ করে মূল্যায়ন পাইনি, তাই আমরা জেপিতে যোগদান করেছি’

news-image

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে (জেপি) যোগদান করেছে। আজ শনিবার উপজেলার বালিপাড়া ইউনিয়ন জেপির ত্রি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানে তারা জেপিতে যোগদান করেন।

বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর সেপাইর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্য আ. রশিদ, ইউপি সদস্য সেন্টু হাওলাদার, তাসলিমা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার খান, সাবেক সভাপতি আ. লতিফ হাওলাদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা জেপিতে দেন। তারা জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর এমপির একান্ত সচিব মেজবাহ উদ্দিন ও উপজেলা জেপির আহ্বায়ক শাহীন হাওলাদারের হাতে ফুলের তোড়া দিয়ে জেপিতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেপির সদস্যসচিব মাসুদ করীম ইমন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দোদুল, মোশাররফ হোসেন প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন বালিপাড়া ইউনিয়ন জেপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন।

জেপিতে যোগদান করা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আলমগীর সেপাই বলেন, ‘দীর্ঘদিন আওয়ামী লীগ করেও দল থেকে কোনো মূল্যায়ন পাইনি। অপরদিকে, মহাজোটের শরীক জেপির নেতা আনোয়ার হোসেন মঞ্জু সবার জন্য কাজ করেন। তাই আমরা আওয়ামী লীগ ছেড়ে জেপিতে যোগদান করেছি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড