,

শুরু হচ্ছে শস্য রপ্তানি, ইউক্রেন ছাড়তে প্রস্তুত ১৬ জাহাজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরু হতে চলেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে শস্য দিয়ে বোঝাই করা হয়েছে ১৬ জাহাজ। ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়তে সম্পূর্ণভাবে প্রস্তুত এগুলো। যদিও রাশিয়া ফের ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে জানানো হয়েছে, জাহাজগুলো শিগগির ছেড়ে যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, আড়াই কোটি টন শস্য নিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের উদ্দেশ্যে জাহাজগুলো ওডেসা বন্দর ছাড়বে। জুলাই মাসের ২২ তারিখ জাতিসংঘের হস্তক্ষেপে মস্কো ও কিয়েভের মধ্যে শস্য রপ্তানির চুক্তি সই হয়।

শুক্রবার শস্য রপ্তানির জন্য ক্রুদের প্রস্তুতি দেখতে জেলেনস্কি ওডেসা অঞ্চলের চেরনোমর্স্ক বন্দর পরিদর্শন করেন।

এদিকে ইউক্রেন যুদ্ধে প্রায় ৪০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষেরই বহু সেনা হতাহত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির