,

বিদ্যুৎ সাশ্রয়ে স্পেনে টাই পরা বন্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয়ে টাই পরা বন্ধ করার জন্য সরকারি-বেসরকারি কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশে এ আহ্বান জানিয়েছেন তিনি। কয়েক সপ্তাহ ধরে ইউরোপে তাপমাত্রা রেকর্ড মাত্রায় উচ্চপর্যায়ে পৌঁছেছে। শুক্রবার স্পেনের মাদ্রিদ শহরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে এবং সেভিলের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে সানসেজ বলেন, তিনি এখন টাই পরছেন না। তিনি চান, তার মন্ত্রীরা, সরকারি কর্মকর্তারা এবং বেসরকারি খাতের কর্মীরাও একই কাজ করুক।

সানসেজ আরও বলেন, এর মধ্য দিয়ে আমরা সবাই জ্বালানি সাশ্রয় করতে পারব। তিনি মনে করেন, এ পদক্ষেপ জনগণকে অপেক্ষাকৃত শীতল রাখবে এবং জ্বালানি খরচ কমাবে। কারণ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার তখন কমে আসবে।

সানসেজের সরকার স্পেনে বিদ্যুৎ সাশ্রয়মূলক আদেশ জারির জন্য কাজ করছে। আগামী সোমবার এ আদেশ অনুমোদন পেতে পারে। গতকাল সানসেজও বলেছেন, তার সরকার সোমবার জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সাশ্রয়জনিত পদক্ষেপ নেবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড