,

ছেলের আবদারে কেনা লটারিতে কোটিপতি

news-image

অনলাইন ডেস্ক : ছেলের আবদার রক্ষা করতে গিয়ে লটারি কিনেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার জগন্নাথ মণ্ডল। মাত্র ৩০ রুপির লটারিই বদলে দিলো তাদের ভাগ্য।

জানা গেছে, নদীয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গা গ্রামের উকিলনাড়ার বাসিন্দা জগন্নাথ। গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী ভিলেজ রিসোর্স পার্সনের চাকরি করে মাসে পেতেন মাত্র পাঁচ হাজার টাকা।

বুধবার দুপুরে গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে তার এক ছেলে লটারি কেনার আবদার করে আসছিল। পকেটে তেমন টাকা না থাকলেও ছেলের আবদারের কথা মাথায় রেখে শেষমেশ লটারি কিনে ফেলেন তিনি।

বুধবার বিকেলে লটারির ফলাফল বেরনোর পর জগন্নাথ জানতে পারেন তিনিই প্রথম পুরস্কার পেয়েছেন। তাও আবার দু-এক লাখ নয়, এক কোটি রুপি।

এই আনন্দের খবরে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ সিদ্ধান্ত নেন, পুরস্কারের অর্থ হাতে পেয়ে প্রথমেই বাড়ির পাশে সর্বজনীন কালী মন্দিরটি সংস্কার করে বড় করবেন। সেইসঙ্গে আরও কিছু অর্থ সামাজিক কাজে ব্যয় করবেন, দুই ছেলেকে উচ্চশিক্ষিত করে গড়ে তুলবেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির