,

শখের ‘ফাটাফাটি প্রেম’ দেখা যাবে শুক্রবার

news-image

বিনোদন প্রতিবেদক : আজ অরিনের বিয়ে। কাফনের কাপড় গায়ে জড়িয়ে কতক্ষণ পরপরই রনি ফোন দিয়ে বলছে, তাকে না পেলে সে সুইসাইড করবে। একই কথা শুনে শুনে বিরক্ত হয়ে অরিন সাফ জানিয়ে দেয়, এরপর সত্যি সত্যি মরে নিশ্চিত হয়ে তারপর যেন তাকে ফোন দেয়। অরিনের শর্ত ছিল রনি যেন নিজের পায়ে দাঁড়াতে চাকরি করে। কিন্তু সে হয়েছে সবজি বিক্রেতা।

যাই হোক, অতিমাত্রায় ভিতু হওয়ার কারণে ঘুমের ওষুধ, গলায় দড়ি এসব করে ব্যর্থ হয় সে। একপর্যায়ে এলাকার সন্ত্রাসী ভেন্ডি মিজানের সঙ্গে নিজেকে মারার জন্য এক লাখ টাকার চুক্তি করে পঞ্চাশ হাজার অগ্রিম দিয়ে বাসায় ফিরে রনি। আর অপেক্ষা করতে থাকে মৃত্যুর।

এদিকে, রনির কল না পেয়ে চিন্তায় পরে যায় অরিন। রনির ফোনও ছিল বন্ধ। হঠাৎ কী যেন চিন্তা করে বিয়ের সাজেই রনির কাছে পালিয়ে আসে অরিন। দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করে বাসায় ফিরে বাসরের প্রস্তুতি নিতে গেলে রনির মোবাইলে হঠাৎ ভেন্ডি মিজানের কল আসে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফাটাফাটি প্রেম’।

জুয়েল এলিনের গল্পে এটি নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। আর নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী ও আনিকা কবির শখ।

নির্মাতা জানান, আগামীকাল শুক্রবার রাত ৮টায় ‘ফাটাফাটি প্রেম’ প্রচার হবে আরটিভিতে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির