,

বিবাহে এগিয়ে রাজশাহী, বিচ্ছেদে খুলনা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে নতুন সংসার ও বিবাহিতদের আনুপাতিক হারের দিক দিয়ে এগিয়ে আছে রাজশাহী বিভাগ। সেখানে ৬৮ দশমিক ৯৭ শতাংশ মানুষ বিবাহিত। অপরদিকে, সংসার ভাঙা ও বিয়ে-বিচ্ছেদের দিক দিয়ে এগিয়ে রয়েছে খুলনাবাসী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশে বিবাহিতদের গড় ৬৫ দশমিক ২৬ শতাংশ। জাতীয় গড়ের চেয়ে সবচেয়ে বেশি ২ দশমিক ৩১ শতাংশ বিবাহিত রয়েছে রাজশাহীতে। অল্প ব্যবধানে দ্বিতীয় অবস্থানে খুলনা। এর পরের অবস্থানে থাকা রংপুর, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম রয়েছে জাতীয় গড়ের ওপরে।

অন্যদিকে, বিবাহিতদের জাতীয় গড়ের চেয়ে কমপক্ষে ১০ শতাংশ পিছিয়ে রয়েছে সিলেট। সেখানে নতুন সংসার পাতার হার ৫৫ দশমিক ৫৯ শতাংশ।

বিয়ে বিচ্ছেদ : বিয়ে-বিচ্ছেদের দিক দিয়ে এগিয়ে আছে খুলনা। হার শূন্য দশমিক ৪৬ শতাংশ। সংসার ভাঙার ক্ষেত্রে জাতীয় গড় হচ্ছে দশমিক ৩৭ শতাংশ।

বিয়ে-বিচ্ছেদ সবচেয়ে কম পছন্দ করেন বরিশালের মানুষ। সেখানে সংসার ভাঙার হার দশমিক ৩১ শতাংশ। চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেটের বাসিন্দাদের অবস্থান এর পর।

জনশুমারি অনুযায়ী, দেশে মোট জনসংখ্যার ৬৫ দশমিক ২৬ শতাংশ বিবাহিত৷ আর ২৮ দশমিক ৬৫ শতাংশ মানুষ অবিবাহিত।

প্রতিবেদনে বলা হয়, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী ও ১২ হাজার ৬২৯ জন ট্রান্সজেন্ডার।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির