,

বিমানের ময়লার ট্রলিতে মিলল ১০ সোনার বার

news-image

নিজস্ব প্রতিবেদন : বিমানের আবর্জনার ট্রলিতে মিলল ১০টি সোনার বার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকাল ৮টায় এই সোনা উদ্ধার করা হয়। কাতারের দোহা ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে কোটি টাকার এসব বার উদ্ধার করা হয়।

উদ্ধার সোনার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানায় কাস্টমস।

বিষয়টি নিশ্চিত করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজাসি পারভেজ। তিনি বলেন, ‘উদ্ধার সোনার ওজন এক কেজি ১৬০ গ্রাম। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

রাজস্ব কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের কাছে গোপন তথ্য ছিলে ফ্লাইটে করে সোনা আসছে। সেজন্য আগে থেকেই সর্তক ছিলাম। বিমান অবতরণের পরই যাত্রীদের তল্লাশি করি, কিন্তু সোনা পাইনি। যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ঝুড়ি স্ক্যান করে দশটি সোনার বার উদ্ধার করা হয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড