,

কী করছেন তাহসান?

news-image

বিনোদন প্রতিবেদক : কোনো এক ভোরে, ধোঁয়া ওঠা চায়ের কাপে/ তোমার সাথে সকাল দেখবো, সেই তুমি কে?’ কথাগুলো লিখেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান। সঙ্গে প্রকাশ করেছেন কয়েকটি ছবি। যেখানে দেখা যায়, জঙ্গলের নির্জনতায় ফায়ার ক্যাম্প করেছেন তিনি। সেখানে গরম করা হচ্ছে চা।

তাহসানের ছবিগুলো ভক্ত-শ্রোতাদের আগ্রহ বাড়িয়ে তোলে। অনেকের প্রশ্ন সেখানে কী করছেন? জঙ্গলের নির্জনতায় ফায়ার ক্যাম্প করে সময় কাটাচ্ছেন তিনি। নাকি এটি কোনো নাটক, সিনেমা বা গানের দৃশ্য!

খোঁজ নিয়ে জানা যায়, বছর দুই আগে একটি চায়ের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন তাহসান। সেখানে গেয়েছিলেন ‘কোনো এক ভোরে/ ধোঁয়া ওঠা চায়ের কাপে/ তোমার সাথে সকাল দেখবো/ সেই তুমি কে’। যা বেশ সাড়া ফেলেছিল শ্রোতামহলে।

এবার ভক্তদের চমক দিতে সেই লাইনগুলোকে পূর্ণাঙ্গ গানে রূপ দিচ্ছেন তাহসান। আর গানের শিরোনাম রাখা হয়েছে ‘সেই তুমি কে’। এর কথা লেখার পাশাপাশি সাজিদ সরকারের সঙ্গে সুরও করেছেন জনপ্রিয় এই গায়ক-অভিনেতা। সংগীতে ছিলেন সাজিদ সরকার।

গতকাল রোববার থেকে কক্সবাজারে গানটির ভিডিও শুটিং শুরু হয়েছে। চলবে আরও দুদিন। ভিডিওটি নির্মাণ করছেন- শাহরিয়ার পলক। এতে তাহসানের সঙ্গে মডেল হিসেবে কাজ করছেন স্নিগ্ধা চৌধুরী।

গানের কথার সঙ্গে মিল রেখেই তৈরি হচ্ছে এর ভিডিও। এতে থাকছে নতুনত্ব। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে ‘সেই তুমি কে’ গানটি ইউটিউবসহ বিভিন্ন অ্যাপে প্রকাশ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির