,

আমি বিয়ে করব : সোহানা সাবা

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী সোহানা সাবা। শুধু তাই নয়, ভক্ত-দর্শকদের প্রশ্নে উত্তরও দিয়ে থাকেন এই অভিনেত্রী। সমসাময়িক বিষয়ের পাশাপাশি পছন্দের নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার সাহসী এই অভিনেত্রী কথা বললেন তার বিয়ে নিয়ে।

নিজের ফেসবুক পাতায় বিয়ে নিয়ে বিস্তারিত কথা বলেছেন সোহানা সাবা। তার পোস্টটি নিচে দেওয়া হলো:

আমি বিয়ে করব…

অনেকেই ইনিয়ে-বিনিয়ে প্রকাশ্যে আড়ালে জানতে চাইছেন এবার আমি কবে বিয়ে করব…? সত্যি বলতে কোনো শিশুর জন্মের খবর শুনলে, সবাই দম্পতির কাছে জানতে চায় ‘তোমাদের খবর কবে শুনব?’

কারও মৃত্যুর খবর শুনলে যেমন নিজের বা কাছের মানুষের মৃত্যুচিন্তা মাথায় ভর করে, তেমনি কারও বিয়ের খবর পেলে বিবাহ-সম্ভাব্য ব্যক্তির দিকে সবার নজর পড়ে যে, তার নম্বর কবে আসবে? যদিও আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না… তবুও বলছি। বিয়ে যদি কখনো করিও… আর ভুল করব না—সেটাই ট্রাই করব।

ছোটবেলার এক সিন্ধান্তে যা কিছু অগোছালো হয়েছে, তা আজও সামলিয়ে কতটা উঠতে পেরেছি তা জানি না। তবে আর নিজেকে এলোমেলো দেখতে চাই না। কোনো রকম পিআর প্রেশার কাজ করবে না আমার সঙ্গে। জীবনটা খুব সুন্দর। জীবনের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই। আমি সব সময় বলি, স্বাধীনতা হারিয়ে সে স্বাধীনতা ফিরে পাওয়ার অনেক আনন্দ। সেটা আমার চেয়ে ভালো কে জানবে?

একেবারে ভুল বুঝবেন না যে, এটা খারাপ কোনো স্বাধীনতা। এটা নিজের জীবন, নিজের আয়-ব্যয়, নিজের চিন্তা-ভাবনা, নিজের মতবাদ, নিজের বিশ্বাস, নিজের বেড়ে ওঠা জীবন, নিজের সম্মানবোধ, নিজের সততার, নিজের শিক্ষার, নিজের নিশ্বাস নেওয়ার স্বাধীনতা। আমি স্বাধীনতাগুলো আর হারাতে চাই না। আর যদি কখনো বা বিয়ে করি, আগে এটুকুই নিশ্চিন্ত হবো যে, আমার এটুকু স্বাধীনতাকে সম্মান করা হবে… আর কিছু নয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না