,

ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, নিহতদের রাফিজিয়া নামের একটি হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতরাও সেখানে চিকিৎসা নিচ্ছেন। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের একজন হচ্ছেন আবুদ সোব এবং অন্যজন হচ্ছেন মোহাম্মদ আল-আজিজি।

প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনারা চারদিক থেকে নাবলুস শহরের আল-ইয়াসমিনা এলাকাটি ঘিরে ফেলে হামলা শুরু করলে সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় ইসরায়েলি বাহিনী বিভিন্ন ভবনের ওপর বেশ কয়েকজন স্নাইপার মোতায়েন করে যারা সেখান থেকে গুলি চালায় এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির