,

দিল্লিতে মাঙ্কিপক্স শনাক্ত

news-image

অনলাইন ডেস্কে : এবার ভারতের দিল্লীতে মাঙ্কিপক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। গতকাল শনিবার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়। পরে আজ রোববার রিপোর্ট আসে তিনি মাঙ্কিপক্স আক্রান্ত হয়েছেন। তাকে লোক নায়ক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এর আগে ভারতে কেরালা রাজ্যে মাঙ্কিপক্স শনাক্ত হয়।

এনডিটিভি জানায়, ৩১ বছর বয়সের এই ব্যক্তির বিদেশ সফরের কোনও ইতিহাস নেই। তবে কর্মকর্তারা বলছেন, কয়েকদিন আগে হিমাচল প্রদেশের মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি।

পশ্চিম দিল্লির এই বাসিন্দা তিনদিন আগে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার জ্বর ছিল এবং শরীরে পক্সের মতো দাগ ছিল।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজধানীতে মাঙ্কিপক্স রোগী পাওয়ার খবরটি নিশ্চিত করে জানিয়েছেন এবং অধিবাসীদের আতঙ্কিত না হতে বলেছেন।

এ নিয়ে ভারতে এ পর্যন্ত মোট চারজন মাঙ্কিপক্স রোগী শনাক্ত হল বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির