,

খোলাবাজারে ডলারের দাম ১০৪ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : খোলাবাজারে ডলারের দাম আরও বেড়েছে। আজ রোববার খোলাবাজারে মার্কিন ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে।

ঢাকার মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকার মানি এক্সচেঞ্জ সূত্র জানায়, ঈদুল আজহার আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। তবে আজ তা ১০৩ টাকা ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংক আমদানিতে লাগাম টানতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও লাগাম টানা যাচ্ছে না। অস্থির ডলারের বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত ডলারের দাম বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক।

ডলারের চাহিদা বেশি হওয়ায় ধীরে ধীরে দাম বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে রিজার্ভ থেকেও প্রতিনিয়ত ডলার বিক্রি করছে। এ কারণে খোলা বাজারেও ডলারের দাম বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির