,

উক্রেনকে কেন অস্ত্র দিয়ে সহায়তা করতে হবে, প্রশ্ন ট্রাম্পের

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নিজেরই কত সমস্যা রয়েছে। এর মধ্যে আবার ইউক্রেনকে কেন অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করতে হবে?

ট্রাম্প বলেন, ইউরোপের দেশগুলোর উচিত ইউক্রেনকে সাহায্য করা। কারণ আমেরিকার চেয়ে তাদের ওপর ইউক্রেন যুদ্ধের প্রভাব অনেক বেশি পড়বে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পাতে স্টুডেন্ট অ্যাকশন সামিটে বক্তব্য দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, তার ক্ষমতার মেয়াদকালে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের জিডিপির শতকরা দুই ভাগ অর্থ ব্যয় করতে বাধ্য করেছিলেন।

ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় আসার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউরোপ সুবিধা আদায় করত। এখন ইউক্রেনে আবার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে ছয় হাজার কোটি ডলারের বেশি দিয়েছি। ইউক্রেনের ঘটনা অবশ্যই ইউরোপের ওপর বেশি প্রভাব ফেলছে। তাহলে তারা এর সামান্য একটা অংশ দিক।

তিনি আরও বলেন, তিনি যদি এখন ক্ষমতায় থাকতেন, তাহলে এসব হতে দিতেন না। কিন্তু যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি অর্থ দিচ্ছে এবং তারা এটা করছে আনন্দের সঙ্গে।

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের ৩৫ ট্রিলিয়ন ঋণ রয়েছে। আমাদের নানা সমস্যা রয়েছে।’ এ সময় তিনি মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং অন্য সমস্যার কথাও তুলে ধরেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির