,

যুদ্ধের মধ্যে মিসর সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে যুদ্ধের মধ্যেই মিসর সফরে গেলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল শনিবার মিসর সফরে যান তিনি। আজ রোববার সকালে লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি। এ তথ্য জানায় মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজির প্রতিবেদনে বলা হয়, সফরকালে আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গীতের সঙ্গেও সের্গেই লাভরভ সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

মিসরের সঙ্গে রাশিয়ার উল্লেখযোগ্য কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এ সপ্তাহেই রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি করপোরেশন রোসাটম মিসরের প্রথম পারমাণবিক প্ল্যান্টে দীর্ঘ বিলম্বিত নির্মাণ শুরু করে। ১৯৭০ সালে নীল নদের ওপর আসওয়ান বাঁধ নির্মাণের পর রাশিয়ার ও মিসরের মধ্যেই এটিই সবচেয়ে বড় প্রকল্প।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে পশ্চিমা দেশগুলোর বাইরে নতুন মিত্রের খোঁজ করছে মস্কো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড