,

আবারও বিয়ে করবেন শাকিব-অপু

news-image

বিনোদন প্রতিবেদক : ক’দিন ধরেই শোবিজ পাড়ায় গুঞ্জন চলছে, আবারও বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। পরিবার থেকে জোরশোর আয়োজনে চলছে মেয়ে দেখা। আর চলতি বছরই বিয়ের পিড়িতে বসার সম্ভবনা সবচেয়ে বেশি।

এদিকে, এমন খবর কানে এসেছে সাবেক স্ত্রী ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাসের কানেও। বিষয়টি বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন এই চিত্রনায়িকা। আর সে কারণেই জানালেন, শাকিব খানের বিয়েতে জয়কে নিয়ে আনন্দ করবেন তিনি। আর শুধু তাই নয়, নিজেও একজন আদর্শবান ও কেয়ারিং মানুষকে বিয়ে করবেন।

অপুর ভাষ্য, ‘এটা তো দারুণ সুখবর। সে বিয়ে করবে আর আমরা সবাই তার বিয়েতে আনন্দ করব। শাকিবের বিয়েতে আমি আর জয় মিলে আনন্দে মেতে উঠবো।’

আপনি কবে বিয়ে করবেন? এমন প্রশ্নের জবাবে হাসিমুখে এই চিত্রনায়িকা বলেন, ‘আমিও করব। সারা জীবন তো আর একা চলা যায় না। সময় হলে আদর্শবান ও কেয়ারিং একজন মানুষ খুঁজে তার গলায় মালা পরাবো।’

বর্তমানে অপু বিশ্বাস অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এর মাধ্যমে এই চিত্রনায়িকার অভিষেক হচ্ছে প্রযোজক হিসেবে। অপুর প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় প্রডাকশন হাউজ’র ব্যানারে এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস।

অন্যদিকে, শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে সম্প্রতি প্রদর্শীত হচ্ছে তার অভিনীত ‘গলুই’ সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এছাড়াও ২০২১-২২ অর্থ বছরের অপুর পাশাপাশি শাকিব খানও অনুদান পেয়েছেন ‘মায়া’ সিনেমার জন্য। এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড