,

বাড়িতে বড় হচ্ছিল গাঁজা গাছ, কিছুই জানেন না দাবি মালিকের

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জাজিরার বড় গোপালপুর ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামে হারুন শিকদারের (৫০) বাড়ি থেকে দুটি গাঁজা জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ওই গাঁজা গাছ দুটি জব্দ করা হয়। এ সময় হারুন শিকদারকে বাড়িতে পায়নি পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, হারুন শিকদারের বাড়িতে গাঁজা গাছ দুটি স্বযত্নে বেড়ে উঠছিল। গাছ দুটির উচ্চতা প্রায় ২ ফুট। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ফরিদ এসে গাছ দুটিকে জব্দ করে থানায় নিয়ে যায়। তবে বাড়ির মালিক ওই সময় বাড়িতে ছিলেন না।

এ ব্যাপারে হারুন শিকদারের মোবাইল ফোনে কল করলে তিনি বলেন, তার বাড়িতে এই গাঁজা গাছ কীভাবে এসেছে তা তিনি জানেন না।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাঁজা গাছ দুটি জব্দ করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী