,

দেশে বিদ্যুতের কোনো অভাব নেই: পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ঠ সক্ষমতা আছে। তবে আমরা বিদ্যুতের জন্য অগ্রণী একটি ব্যবস্থা নিয়েছি। এটা ইচ্ছে করেই নিয়েছি, যেন আগামীতে সমস্যা না হয়।’

আজ শুক্রবার রাজধানীর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ আয়োজিত ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক জ্বালানী সঙ্কটে আমাদের নাগরিক দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে আমরা ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে লাইট ফ্যান বন্ধ করে বের হতাম। আপনাদের প্রতি অনুরোধ আপনারাও বিদ্যুৎ সাশ্রয় করবেন।’

এ কে আব্দুল মোমেন বলেন, ‘যুদ্ধের ফলে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। সে কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। তবে আমি ইন্দোনেশিয়ার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের ভোজ্য তেল দেবে। আর বিদ্যুৎ নিয়ে আমাদের আরও সাশ্রয়ী হতে হবে।’

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড