,

বিমানবন্দরে যাত্রীর হাত ব্যাগে মিলল ৯০ লাখ টাকার সোনার বার

news-image

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হাতব্যাগ থেকে ৯০ লাখ টাকার ১২টি সোনার বার জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহায়তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এই সোনার বার জব্দ করেন। অভিযুক্ত মো. মিজান উদ্দিন সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, জব্দ সোনার বারের ওজন ১ কেজি ৩৯৮ গ্রাম। বাজারমূল্যে এই সোনার বারের দাম ৯০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি উড়োজাহাজে চট্টগ্রামে আসেন মো. মিজান উদ্দিন। তিনি বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হল থেকে ফোনে কথা বলতে বলতে শৌচাগারের দিকে যেতে থাকেন। এ সময় তাকে সন্দেহ হয় কর্মকর্তাদের। কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার হাতে থাকা ছোট ব্যাগ থেকে সোনার বার উদ্ধার করা হয়।

মিজান উদ্দিনকে আটক করা হয়েছে। পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী