,

পূর্ণিমার বিয়ে, বাপ্পি বললেন ‘কেন আমার হলে না’

news-image

বিনোদন প্রতিবেদক : দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গত ২৭ মে বিয়ে করলেও তা প্রকাশ্যে আসে গতকাল বৃহস্পতিবার রাতে। প্রায় দুই মাস গোপন রাখার পর নিজেই বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন এ নায়িকা।

অপ্রত্যাশিতভাবে পূর্ণিমার বিয়ের খবর সামনে আসার পর অনুরাগীদের মন ভেঙে গেছে। সেই তালিকায় আছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তার বিয়ের খবরে ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

পূর্ণিমা ও তার স্বামী রবিনের ছবি প্রকাশ করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন বিরহ মাখা ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের কয়েকটি লাইন। বাপ্পি লিখেছেন, ‘ভাবিনি কখনো যাবে চলে/ এভাবে আমাকে একা ফেলে/ স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি/ একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি/ প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেবো না/ একবার বলে যাও কেন আমার হলে না।’ এরপরই বিরহের ইমো দিয়ে লিখলেন- তবুও কনগ্রেচুলেশন!

নায়কের এমন পোস্ট দেখে নেটিজেনরা ধারণা করছেন, হয়ত বাপ্পির সঙ্গে পূর্ণিমার প্রেমের সম্পর্ক ছিল। তবে বাপ্পি জানালেন, বিষয়টি সেরকম কিছু না। তার ভাষায়, ‘আমরা একসঙ্গে চলারই সুযোগ পাইনি। মন দেওয়া-নেওয়ার সুযোগ পেলাম কই! হ্যাঁ তিনি আমার পছন্দের নায়িকা। আফসোস আমরা একসঙ্গে একটি মুভিও করতে পারিনি।’

তবে পূর্ণিমার সঙ্গে সিনেমায় অভিনয়ের আশা এখনও ছাড়েননি বাপ্পি। তিনি মনে করেন, বিয়ে মানেই সব শেষে হয়ে যাওয়া নয়। নিশ্চয়ই সামনে পূর্ণিমার সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড