,

বিএনপিতে কোনো দালালের জায়গা হবে না: গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিতে কোনো দালালের জায়গা হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা জাসাসের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘বিএনপির স্বার্থে বিএনপি করতে হবে। আর যারা নিজের স্বার্থে বিএনপি করতে চান তারা ঘরে বসে থাকুন। বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও জনগণের সম্পদ লুটপাট করে অন্যায়ভাবে বাড়ি-গাড়ির মালিক কেউ যদি হতে চান তাদের ছাড় দেওয়া হবে না।’

ক্ষণিকের জন্য ভালো থাকতে দলের যারা সরকারের বিভিন্ন এজেন্সির সঙ্গে ঘোরাফেরা করেন তাদেরকে সতর্ক করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক পুঁজি নেই উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে নানা কটুক্তি করে। ওদের রাজনৈতিক পুঁজি থাকলে এসব বলতে হতো না। বিদ্যুতের উন্নতি আমরা দেখতেছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে আসল কথা না বলে নকল কথা বলছেন। তারা মনে করছে, আমাদের ঠকাইতেছে। আসলে মনের অজান্তে তারাই ঠকতেছে। পাপের বোঝা তাদের ভারি হচ্ছে। আওয়ামী লীগের পতন অনিবার্য।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের হাতে একটা অস্ত্র আছে, তা হচ্ছে আমরা শুধুমাত্র এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব না। আর যারা নির্বাচনে যাওয়ার জন্য ডানে-বামে ঘোরাফেরা করবেন, ঘর তো সোজা করতে পারব। বাইরে না হয় না পারলাম। এই কাজটা করতে কেউ দ্বিধা করবেন না। কোনো দালালের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার জায়গা বিএনপির নয়।’

দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকাল চন্দ্র সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা নিপুণ রায় চৌধুরী, জাসাস সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম হিটো, ফরহাদ হোসেন নিয়ন, এবিএম সোহেল রশিদ, এনামুল হক জুয়েল, মাজহারুল ইসলাম খান পায়েল, আহসান হাবীব, ঢাকা মহানগরের আনোয়ার হোসেন আনু, হারুনুর রশিদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড