,

লোডশেডিং নিয়ে নতুন পরিকল্পনা করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, এক সপ্তাহ পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে। আজ শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

কম দামে জ্বালানির বাজার খোঁজা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দিনে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে। এ পরিস্থিতি সাময়িক। বিশেষ পরিস্থিতিতে গ্রাহকরাও এটা মেনে নিচ্ছেন। এক সপ্তাহ, ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করব। আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে।

তিনি বলেন, দেশে মোট ডিজেলের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বাকি ৯০ শতাংশ সেচ ও পরিবহনখাতে ব্যবহার হয়ে থাকে।

বিদ্যুতের চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় করতে সারা দেশে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। গত মঙ্গলবার থেকে দেশজুড়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড