,

অবস্থা বুঝে সরকারি অফিসের সময় কমানোর ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

news-image

বিশেষ প্রতিবেদক : জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসের সময় দুই ঘণ্টা কমিয়ে আনার প্রস্তাবের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, অফিস সময় কমানোর সিদ্ধান্ত অবস্থা বুঝে নেওয়া হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

সরকারি অফিসের কর্মঘণ্টা কমানোর বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন ‘আমরা ধীরে ধীরে ম্যানেজের দিকে যাচ্ছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি আলোচনা-পর্যালোচনার পর্যায়ে আছে। যদি দেখি যে বিদ্যুৎ ব্যবহার কম করে পুরো সময় অফিস করতে পারছি, তাহলে কিন্তু অফিসের সময় কমানোর দরকার নেই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পর্যালোচনার মধ্যে আছি যে কোনটা করলে ভালো হয়। এটি নির্ভর করছে পরিস্থিতির ওপর। অবস্থা বুঝে ব্যবস্থা। যদি প্রয়োজন হয়, তাহলে সেটা করা হবে। তবে এখন আমাদের ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করলে চলছে।’

ফরহাদ হোসেন বলেন, ‘সরকার সব কর্মকাণ্ডকে স্বাভাবিক গতিতে রেখেই সব কাজকে চালিয়ে নিতে চায়। তাই প্রয়োজন না হলে সব কাজ স্বাভাবিক গতিতেই চলবে।’

‘সময়ের এক ফোঁড় অসময়ে দশ ফোঁড়’ উল্লেখ করে, ‘সরকার যথার্থ সময়েই পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক হতে হবে। সবাইকে বার্তাও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে বলেছেন, সবাই আরেকটু সতর্ক হয়ে আরেকটু বেশি সাশ্রয় করা যায়। সারা দেশে প্রায় ১৫ লাখ সরকারি-কর্মচারী আছেন। সবাই যদি নিজ নিজ অফিসে বিষয়টি ব্যবস্থাপনা করে চলেন, তাহলে এটি করা সম্ভব।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড