,

শিল্পীদের অরুণা বললেন ‘এসব করে লাভ কী?’

news-image

বিনোদন প্রতিবেদক : গেল ঈদে মুক্তি পাওয়া তিন সিনেমা নিয়ে চলচ্চিত্র ইন্ড্রাস্টিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। যার প্রমাণ ইতোমধ্যেই পেয়েছেন ভক্ত-দর্শকরা। ‘পরাণ’, ‘সাইকো’ ও ‘দিন : দ্য ডে’ সিনেমাগুলো ঘিরেই এখন যত আলোচনা-সমোলোচনা। সিনেমাগুলোর কারণে শোবিজ পাড়ার শিল্পীদের মধ্যে মতবিরোধও দেখা দিয়েছে, চলছে কাদা ছোড়াছুড়ি।

বর্তমান এই পরিস্থিতিতে কারও নাম উল্লেখ না করে বিরোধ মিটিয়ে সবাইকে এক হওয়ার আহ্বান জানান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস। গতকাল বুধবার রাতে এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্রের অনেক অতীত ঐতিহ্য আছে। ঠিক তেমনি নতুনরাও এগিয়ে আসছেন। বিরোধ মিটিয়ে চলুন সবাই সবার পাশে দাঁড়াই, অনুরোধ সবার জন্য।’

সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে গুণী এই অভিনেত্রী বলেন, ‘আমি কাউকে উদ্দেশ্য করে বা নেতিবাচক হিসেবে স্ট্যাটাসটি দেইনি। ইতিবাচক হিসেবেই দেওয়া। সাম্প্রতিক সময়ে আমরা চলচ্চিত্রের কিছু তারকাদের মধ্যে বাকযুদ্ধ দেখছি। এসব করে লাভ কী? দিন শেষে আমরা সবাই চলচ্চিত্রের মানুষ। একজন আরেকজনকে ছোট বা অপমান করার কোনো অর্থ নেই। সবাইকে এক হয়েই এগিয়ে নিতে হবে আমাদের ইন্ডাস্ট্রি।’

এদিকে, অরুণা বিশ্বাস পরিচালিত ও অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে নির্মিত ‘অসম্ভব’ সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন- সোহানা সাবা ও গাজী আব্দুন নূর। আরও আছেন- আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ, স্বাগতা প্রমুখ। আসছে দুর্গাপূজায় এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না