,

‘নিউ জার্নি, নিউ লাইফ’, দোয়া চাইলেন অপু

news-image

বিনোদন প্রতিবেদক : জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রীর পাশাপাশি এখন তিনি প্রযোজকও। আর গতকাল বুধবার সরকারি অনুদানের অর্থ পাওয়ার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই।

তার ভাষ্য, ‘গতকাল মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পাওয়া সিনেমা “লাল শাড়ি”র জন্য অনুদানের প্রথম চেক গ্রহণ করলাম। চলতি বছরই সিনেমা নির্মাণের কাজ শুরু করবো। আশা করি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’’

অপু জানান, তার প্রযোজনার প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। আর এটি নির্মিত হবে অপুর প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় প্রডাকশন হাউজ’র ব্যানারে। তবে এখনই সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী।


ঢালিউড কুইন’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাবো। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

উল্লেখ্য, গত মাসের মাঝামাঝিতে তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২০২১-২২ অর্থ বছরের অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সেখানে ‘লাল শাড়ি’র জন্য অপু বিশ্বাসকে ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বাংলা সিনেমার সুপারস্টার’খ্যাত শাকিব খানও একই অর্থ অনুদান পায় ‘মায়া’ সিনেমার জন্য। এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। এ ছাড়াও ২০২১-২২ অর্থ বছরের ১৯টি সিনেমার জন্য অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির