,

অপশক্তির চাপে মাথা নত না করার প্রত্যয় সিইসির

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো অপশক্তির চাপে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করছি। সংসদ নির্বাচন একটি কঠিন ও ব্যাপক কর্মযজ্ঞ। তবে সবার আন্তরিক ও সমন্বিত প্রয়াস থাকলে এমন কঠিন কর্মযজ্ঞ সাধন অসাধ্য নয়। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে গণফ্রন্টের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, এ পর্যন্ত সংলাপে যতগুলো প্রস্তাব পেয়েছি, এর মধ্যে কতগুলো প্রস্তাব অভিন্ন। অস্ত্রশক্তি, অর্থশক্তি, পেশিশক্তি; এগুলোর কিছু সংকট আছে। এগুলো আমাদের মোকাবিলা করতে হবে, যদি ভোটারদের অবাধ ও নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ দিতে হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে আমাদের প্রচুর সহিংসতা হচ্ছে। গাড়ি-ঘোড়া, ঢাক-ঢোল নিয়ে অকারণ প্রচারণা হচ্ছে, তার চেয়ে প্রজেকশন মিটিংয়ের মতো যদি করা যায়। আমি আশা করি আমার সহকর্মী নির্বাচন কমিশনাররা বিবেচনা করে দেখবেন, এটা কীভাবে বাস্তবায়ন করা যায়।

তিনি আরও বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেনাবাহিনীকেও সক্রিয় অংশগ্রহণ করতে হবে।

সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আপনাদের বার্তাগুলো সরকারের কাছে পৌঁছে দেব। এটা সরকারই করতে পারবে। এর জন্য রাজনৈতিক সংলাপের প্রয়োজন। আপনাদের নিজেদের মধ্যে আলোচনার দরকার আছে। সরকারের কাছে সে প্রস্তাব দেবেন। আমি বিশ্বাস করি নির্বাচনের স্বার্থে সংবেদনশীল যে কোনো উপযুক্ত প্রস্তাব গ্রহণ করার মানসিকতা যে কোনো দায়িত্বশীল সরকারের থাকবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, অন্তত নির্বাচনের সময়ে জনপ্রশাসনকে বিরাজনীতিকরণ করতে হবে। তারা যেন নিরপেক্ষ থেকে রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন। আইন খুবই প্রয়োজনীয়। রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে।

গণফ্রন্টের চেয়ারম্যান মো. জাকির হুসেনের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এ ছাড়া চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির