,

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। দেশটির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে আজ বৃহস্পতিবার জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মারিও দ্রাঘি। জোট সরকারের তিন মিত্র সরকারের প্রতি সমর্থন তুলে নেওয়ায় তিনি পদত্যাগ করেন।

প্রেসিডেন্ট অফিস এক বিবৃতিতে বলেছে, পদত্যাগের বিষয়টি প্রেসিডেন্ট জেনেছেন এবং বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের পরিসরে দায়িত্ব পালনের কথা বলেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদত্যাগ দেশটিতে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে আগাম নির্বাচনের পথ খুলে দিল। যদিও প্রেসিডেন্ট অফিসের বিবৃতিতে উল্লেখ করা হয়নি, প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেবেন কি না বা আগাম নির্বাচন দেবেন কি না।

২০২১ সালে করোনা মহামারিতে অর্থনৈতিক সংকটের মধ্যে ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন দ্রাঘি। পদত্যাগের আগে তিনি জাতীয় ঐক্যজোটের নিন্দা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির