,

ক্লিনিকের ফ্লোর ধসে ৩ স্বাস্থ্যকর্মী আহত

news-image

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনার বুস্টার ডোজ নিতে গিয়ে চট্টগ্রামের রাউজানের একটি কমিউনিটি ক্লিনিকের ফ্লোর ধসে ৩ স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন এই কেন্দ্রে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার পূর্ব ঘোষণা ছিল। টিকা নিতে সকাল ১০টার দিকে এলাকার লোকজন একসঙ্গে চলে কমিউনিটি ক্লিনিকে। ক্লিনিকের ভিতরে মানুষের চাপে হঠাৎ করে নিচের ফ্লোর ধসে পড়ে। এ সময় মানুষ আতংকিত হয়ে দ্রুত বের হয়ে হওয়ার সময় ক্লিনিকের দায়িত্ব পালনকারী স্বাস্থ্য সহকারী মৃদুল কান্তি নাথ, পরিবার পরিকল্পনা সহকারী লীলা প্রভা বড়ুয়াসহ আরও এক স্বাস্থ্যকর্মী ধসে সৃষ্ট গর্তে আটকা পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২০১৫ সালে হলদিয়া ইউনিয়নের এই কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছিল। অভিযোগ আছে এটির নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্লোর ঢালাই কাজে লোহা ব্যবহার না করায় এই ধসের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি বলে দাবি করেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না