,

দুই দিনের সফরে মালয়েশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : দুদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় এসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে সাক্ষাৎ করেন। আজ বুধবার কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন বিনিময় করেন। এ সময় বাংলাদেশি শ্রমিক নিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সামনের দিনগুলোতে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তীর এই বছরে তাকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করেন। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে মধ্যাহ্নভোজ করিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়াইবি দাতো শ্রী সাইফুদ্দিন আবদুল্লাহ। এ সময় তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, ওআইসি, ডি-৮ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।

পরে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও ন্যাশনাল রিকভারি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান তান শ্রী মুহিদ্দিন ইয়াসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড